শুক্রবার (১৪ এপ্রিল) মুক্তি পেয়েছে আরহা অভিনীত সিনেমা ‘শকুন্তলম’।

‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক গুনাশেখর। আল্লু অর্জুনের কন্যা আরহা সিনেমাটিতে প্রিন্স ভরত চরিত্রে অভিনয় করেছে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু।

মেয়ের অভিষেক সিনেমা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টে এই অভিনেতা বলেন, ‘‘শকুন্তলম’ সিনেমার জন্য শুভকামনা। এমন মহাকাব্যিক একটি কাজ করার জন্য গুনাশেখর, নীলিমা এবং এসভিসির জন্য শুভকামনা।’

প্রসঙ্গত, ২০১১ সালে স্নেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আল্লু অর্জুন। ২০১৪ সালে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান আয়ান। ২০১৬ সালে জন্মগ্রহণ করে আরহা।

এন