চলচ্চিত্রের চেয়ে সম্প্রতি বিজ্ঞাপনেই বেশি ব্যস্ততা নিঝুমের। আজ থেকে এই মডেল ও চিত্রনায়িকার নতুন আরেকটি বিজ্ঞাপণ প্রচারণা শুরু হবে টেলিভিশনে। ভারতের সৌনক মিত্র পরিচালিত এ বিজ্ঞাপনে নিঝুমকে একটি হারবাল পণ্যের গুণ গাইতে দেখা যাবে।

স্নিগ্ধ এ শীতলতায় এই মন শুধু তোমাকেই চায় শীর্ষক জিঙ্গেল বেইসড এ বিজ্ঞাপনটির শুটিং হয়েছে ভারতেই। বিজ্ঞাপনে নিঝুমের সঙ্গে মডেল হিসেবে ছিলেন ইমরান।

এর বেশি ভালোবাসা যায় না খ্যাত এ নায়িকা অভিনীত অনেক সাধনার পরে ও কিস্তির জ্বালা ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই