জনপ্রিয় কণ্ঠশ্পিী ন্যান্সির চতুর্থ একক অ্যালবাম আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে। তাই এর নাম রাখা হয়েছে ‘ভালোবাসো বলেই’। আগামী সপ্তাহে সাউন্ডটেক থেকে বাজারে আসবে এটি।
এতে থাকছে নতুন আটটি প্রেমের গান। সবক’টি লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ, নাজির মাহমুদ, শফিক তুহিন ও মুশফিক লিটু।
এরই মধ্যে ‘ভালোবাসো বলেই’ শিরোনামের মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা করেছেন ন্যান্সি। এটি নির্মাণ করবেন চন্দন রয় চৌধুরী।
এ পর্যন্ত ন্যান্সির তিনটি একক অ্যালবাম বেরিয়েছে। এগুলো হলো ‘ভালোবাসা অধরা’, হাবিবের সুর ও সংগীতে ‘রঙ’ এবং ‘দুষ্টু ছেলে’।
এমই





