‘আল্লাহ মহান’ শিরোনামের একটি মডার্ণ কাওয়ালীতে কণ্ঠ দিলেন এ প্রজন্মের তরুণ উদীয়মান কণ্ঠশিল্পী মঈন বকুল। সম্প্রতি গানটির সম্পাদনার কাজ শেষ পর্যায়ে। আগামী কুরবানীর ঈদ উপলক্ষে মুক্তি পাবে কাওয়ালীটি।

ফারুক আল মামুনের কথা ও সুরে এবং প্রান্তর টেলিমিডিয়ার প্রযোজনায় গানটির সঙ্গীতায়োজন করেছেন বরেণ্য মিউজিশিয়ান বাবর মৃধা। প্রাকৃতিক সৌন্দর্যের আবহে নির্মিত গানটির চিত্রধারণ করা হয়েছে বাংলাদেশ, ভারত ও নেপালে।

ttt

মডার্ণ কাওয়ালীর মিউজিক ভিডিও প্রকাশ প্রসঙ্গে শিল্পী মঈন বকুল বলেন, ‘জনপ্রিয় ও বহুল প্রচলিত একটি গান ‘আল্লাহ মহান’। এ গানে কণ্ঠ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গানটির মিউজিক ভার্সন সবার কাছে এতটাই পরিচিত যে, সবাই গানটি দেখার অপেক্ষায় অধীর আগ্রহে আছে। আশা করি সবার ভাল লাগবে।’

এর আগে, শিল্পী মঈন বকুলের ‘প্রাণের ভেতর প্রাণ’ এবং ‘শেকড়ের ঘ্রাণ’ নামে দুইটি অ্যালবাম বাজারে এসেছে। এছাড়াও সম্প্রতি লুৎফর হাসানের কথা ও সুরে ‘বাংলাদেশ’ ও ‘মা’ শিরোনামের দুইটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। 

unnamed

বর্তমানে নতুন একটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পী মঈন বকুল। গানের পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি।

এআই