চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক হিসেবে অনন্ত জলিলকে বেশির ভাগ মানুষ চেনেন। তবে ব্যবসায়ী হিসেবেও সফল 'মোস্ট ওয়েলকাম' খ্যাত এ তারকা। এ পরিচয়ে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন আগেই। এবারও টানা ষষ্ঠবারের মতো পেলেন 'সিআইপি' মর্যাদা।

২০১৪-১৫ সালে বাংলাদেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৬ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এতে টানা ষষ্ঠবারের মতো এ মর্যাদা পাচ্ছেন অনন্ত জলিল। ৭ মে অন্যদের সঙ্গে তার হাতে পরিচিতিমূলক কার্ড তুলে দেওয়া হবে।

অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার সজিব বলেন, স্যার ষষ্ঠবারের মতো এ মর্যাদা পাচ্ছেন। এটা আমাদের সকলের জন্য আনন্দের।

অনন্ত জলিল বলেন, আমি অভিনয় করি, সিনেমা পরিচালনা করি। তবে পেশা হিসেবে আমার পরিচয় তো ব্যবসায়ী। রাষ্ট্র আমাকে সম্মানিত করেছে। আমি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশকে আমি খুবই ভালবাসি। সারা পৃথিবীতে ঘুরে বেড়ালেও আমি মনে-প্রাণে একজন বাংলাদেশী।

কেএইচ