রোববার (৩ মার্চ) রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।

জেপিবিএম পরিচালক বলেন, খবর পাওয়ার পর দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে নিহতদের বাংলাদেশি বলা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে। তিনজনের লাশ রেল ট্র্যাকের পাশে পড়েছিল। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, রাত সোয়া ১২টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএইচ