ফেরত আসা তিন বাংলাদেশি হলেন মো. সাইদুর রহমান, রবিউল ও মো. সোহেল রানা।

ভুক্তভোগী ও তাঁদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। এ লক্ষ্যে গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে সংগঠনটি।

আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের প্রথম সচিব (শ্রম)–কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের রেফারেল মেকানিজমের আওতাধীন সেফ হোমে অবস্থানরত আট বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। তাঁদের মধ্যে তিনজন বৃহস্পতিবার দেশে ফিরছেন। বাকি বাংলাদেশিদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে।

এস