রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা জারি করেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪০৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা কেন্দ্রে গেছে ১ হাজার ৫০৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১৬ জন।

এস