রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রামে ১০০, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১, খুলনায় ১৫৯, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৭১, রংপুরে ২৩ এবং সিলেটে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে ৭৯৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৯২৯ জন। এ সময়ে মারা গেছেন ৮২ জন।

মৃতদের মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টের ২৩ দিনে মারা গেছেন আরও ২৮ জন।

এদিকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬১ দশমিক ৯ শতাংশ এবং নারীর হার ৩৮ দশমিক ১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এস