ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলনরত নার্সরা এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন।
সোমবার (৩০ মে) দুপুর থেকে বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের কর্মীরা প্রেসক্লাবের রাস্তা অবরোধ করেছেন। প্রায় দেড় ঘণ্টার অবরোধে প্রেসক্লাব, পল্টন, মতিঝিলসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত রাস্তা থেকে সরবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে নার্সরা টানা ২৮ দিন আন্দোলন করার পর ১ মে সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মিন্টো রোডের বাসায় নার্স নেতাদের ডেকে দাবি বিবেচনার আশ্বাস দেন।
এমআর





