বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৭ জনে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৪ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৮০ জনের হাম নিশ্চিত হয়েছে এবং ৯৬৪ জনকে সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮। আর পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে হাম শনাক্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।
এস