বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ৩১৬ জন। তাঁদের মধ্যে ৯৯ হাজার ২০১ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯০৫ জন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগস্টে মারা গেছেন ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন। মে মাসে একজনের মৃত্যু হয়। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও গত কয়েক মাস ধরে বাড়ছে। গত সেপ্টেম্বরে ৪৩ হাজার ৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়, যা আগস্টের ২০ হাজার ৫৩৬ জনের তুলনায় দ্বিগুণেরও বেশি। জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং জুনে ২ হাজার ৯০৬ জন আক্রান্ত হন।
এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনেই ২৫ হাজার ৬৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
এস













