বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচ মৃত্যুর মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে দুজন এবং বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে একজন মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে খুলনা বিভাগে—১৯০ জন। চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগে ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে সাতজন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৮০ জনে পৌঁছেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১ হাজার ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৫ হাজার ৪৩৩ জন।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু এবং ১ হাজার ৩২৪ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ওই দিনটি ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

এস