মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, সংক্ষেপে ‘ম্যার্স’ ভাইরাসের সংক্রমণে সৌদি আরবে মৃতের সংখ্যা ১০০-র ঘর ছাড়িয়ে যাওয়ার পর, এবার নতুন করে আতঙ্ক শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও৷
২০১২ সালের সেপ্টেম্বর মাসে ধরা পড়ার পর, শুধুমাত্র সৌদি আরবেই অন্তত ৩২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত, এমনকি মধ্যপ্রাচ্যের কাছাকাছি উত্তর আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশেও ম্যার্সের সংক্রমণ ধরা পড়েছে৷
বলা বাহুল্য, এ রোগের কোনো প্রতিষেধক এ পর্যন্ত তৈরি করা যায়নি৷ তাই আতঙ্ক বেড়েই চলেছে৷ যুক্তরাষ্ট্রের গবেষকরা অবশ্য দাবি করেছেন যে, ম্যার্সের টিকা তৈরির কাজে অনেকটা এগিয়েছেন তারা৷
ম্যার্স করোনা ভাইরাসের সংক্রমণ ঘটলে টানা কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট, কাশি এবং নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে৷ কখনো কখনো অকেজো হয়ে যেতে পারে কিডনি৷ সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মানে তিনটি বিশেষায়িত হাসপাতালে এ রোগে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করেছ কর্তৃপক্ষ৷
বার্ড ফ্লু পাখিদের এক ধরনের জ্বর৷ কিন্তু এই জ্বরটির জন্য দায়ী এক ধরনের ভাইরাস, যার নাম এইচ৫এন১৷ এই ভাইরাসে আক্রান্ত হাঁস-মুরগি থেকে ভাইরাসটি মানুষের দেহে প্রবেশ করতে পারে৷ ছবিতে অণুবীক্ষণ যন্ত্রের নীচে এইচ৫এন১ ভাইরাসকে দেখা যাচ্ছে৷
কেবল জেদ্দা শহরে গত এক মাসে ম্যার্স সংক্রমণের হার বেড়েছে ৪৭ শতাংশ৷ এছাড়া সেখানে নতুন করে যারা এ রোগে আক্রান্ত হয়েছেন, তাদের একটি বড় অংশ স্বাস্থ্যকর্মী৷ তাছাড়া, এ রোগে আক্রান্তদের মৃত্যুর হার ৪০ শতাংশেরও বেশি৷ তাই অন্য শহর থেকে যারাই জেদ্দা আসছেন, তাদের মুখে দেখা যাচ্ছে সাদা ‘পেপার মাস্ক'৷ ওদিকে আতঙ্ক বাড়তে থাকায় পদত্যাগ করতে হয়েছে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রীকে৷
জেদ্দার একটি হাসপাতালের সাবেক নার্স লামিয়া গাজ্জাজ বলেন, ‘‘আমার বন্ধু, প্রতিবেশী, আত্মীয়-স্বজন, আমি যাদের চিনি – সকলেই আসলে অন্ধকারে আছি৷ সবার মধ্যে অনেক ‘কনফিউশন'৷ অনেকেই তাদের বাচ্চাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না৷ অনেকে প্রয়োজন থাকার পরও হাসপাতালে যেতে ভয় পাচ্ছে৷''
রাওলা নামে ৩৫ বছর বয়সি এক তরুণী বলেন যে, তার পরিচিত মহলেও ম্যার্স আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷
‘‘আমার এক বন্ধুর চাচা হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই মারা গেছেন৷ কিন্তু ভয়ে আমি তাকে শেষবার দেখতেও যাইনি, যদি আমার মধ্যেও সংক্রমণ ঘটে...৷''
ম্যার্স সংক্রমণের আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা বিভিন্ন মন্তব্য ও গুজব৷ বলা হচ্ছে – সরকার ম্যার্সে আক্রন্ত রোগীর যে সংখ্যা প্রকাশ করেছে, পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি খারাপ৷ সংক্রমণ ঠেকাতে সব হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নাকি নেয়া হয়নি৷ সরকার অনেক বিষয় আড়াল করছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ৷
ম্যার্স ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে৷ ঠিক কীভাবে এ রোগ ছড়াচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা বলতে না পারলেও উটের মাধ্যমে এটা মানুষের দেহে সংক্রমিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছন বিশেষজ্ঞরা৷
মূলত ঘনবসতিপূর্ণ এলাকাতেই ম্যার্সের প্রকোপ বেশি৷ এ ছাড়া শরীরের সংস্পর্শ, হাঁচি বা কাশির মাধ্যমেও এ রোগ মানুষ থেকে মানুষে ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে৷
ম্যার্সের জন্য দায়ী ভাইরাস এসেছে সার্স ভাইরাসের গোত্র থেকে, যে রোগে ২০০২ সালের পর থেকে অন্তত ৮০০ লোকের মৃত্যু হয়েছে৷ তবে ম্যার্স তুলনামূলকভাবে কম সংক্রামক বলেই এখন পর্যন্ত মনে করা হচ্ছে। সূত্র: ডয়চে ভেলে
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
মধ্যপ্রাচ্যে আবারো ম্যার্স আতঙ্ক
মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, সংক্ষেপে ‘ম্যার্স’ ভাইরাসের সংক্রমণে সৌদি আরবে মৃতের সংখ্যা ১০০-র ঘর ছাড়িয়ে যাওয়ার পর, এবার নতুন করে আতঙ্ক শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও৷
ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী
সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত, মধ্যপ্রাচ্যে ক্ষমতার লড়াই এবং সাম্প্রতিক সামরিক অস্থিরতার প্রেক্ষাপটে মুসলিম বিশ্বে নতুন করে আলোচনায় এসেছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রায় দেড় হাজার বছর আগের একটি প্রসিদ্ধ ভবিষ্যদ্বাণী ও দোয়া। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হাদিসের বক্তব্য এবং বর্তমান ভূরাজনীতির সমীকরণ নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে চলছে নানামুখী বিশ্লেষণ।
তেলের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের নতুন হামলায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা
যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারা এবং এর মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। তাঁদের প্রবেশপ্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
















