বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামের সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৮৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এদিকে একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ৬৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া ১ হাজার ৩৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জনের।
এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ওই সময়ে নতুন করে আক্রান্ত হন ১ হাজার ২৩১ জন।
এস