বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম পরিস্থিতির নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে সারা দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর পাশাপাশি ১৮ হাজার ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এস