বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগ-এ তিনজন, ময়মনসিংহ বিভাগ-এ দুইজন এবং ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এ একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩৩ হাজার ৮৩২ জন হাসপাতাল ছেড়েছেন।

এস