এ নিয়ে চলতি মাসের গত আট দিনে ৪ জন ও চলতি বছর রোগটিতে মোট ২২ জনের মৃত্যু হল। এর মধ্যে গত জুন মাসে প্রাণ গেছে সর্বোচ্চ ১৩ জনের।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত এক দিনে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটির হাসপাতালে ২৪ ও দক্ষিণ সিটির হাসপাতালে ৩৩ জন ভর্তি হয়েছেন।

এর বাইরে ঢাকা বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহে ১৫, রাজশাহী ১২, সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি মাসের ৮ দিনে শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫৩ জনে। এ বছর জুনে ২৯০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়, যা মাসওয়ারি হিসাবে সর্বোচ্চ।

জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হসপাতালে ভর্তি হয়েছেন; তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৮৭৫ জন।

এস