বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই দুজনের মৃত্যু হয়।
নতুন দুই মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।
এদিকে নতুন ৭২৩ জনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় ৭১২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৮৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন ঢাকা বিভাগের।
এ ছাড়া বরিশালে ১০১, চট্টগ্রামে ৮৩, খুলনায় ৯৮, ময়মনসিংহে ৪৫ এবং রাজশাহীতে ৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মে মাসে মৃত্যু হয় একজনের। জুনে ১৩ জন এবং জুলাইয়ে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে।
আগস্টে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন।
এস