২০১৯ সালের ডিসেম্বর। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনে প্রথম শনাক্ত হয় ভয়ঙ্কর ভাইরাস। নামকরণ করা হয় কোভিড-১৯ বা করোনা। সময়ের সাথে ব্যাপকহারে বাড়তে থাকে সংক্রমণ। ছড়িয়ে পড়ে বিশ্বে। রূপ নেয় মহামারিতে। লকডাউনে চলে যায় পুরো বিশ্ব। বাদ য়ানি বাংলাদেশও। লকডাউনে ছোবলে থমকে যায় বিশ্বের অর্থনীতি।
সেইসাথে বিশ্বে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। সেইএটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানে, প্রতিবেশী ভারতেও। ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা।
এটা নতুন কোনো ভাইরাস নয়। এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই নতুন এই ভাইরাস বলছেন বিশেষজ্ঞরা। অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরণের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর-স্বর্দি-কাশি-ঠান্ডা হয়ে থাকে। কোভিড-১৯ একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারির রেশ এতোটা বিস্তর হয়েছিল। তবে HMP নিয়ে আতঙ্কিত না হবারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ২০২৩ সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল HMP ভাইরাস। তাই এখনি বলা যাচ্ছে না, বাংলাদেশসহ সারাবিশ্ব আবারো চলে যেতে পারে লকডাউনে।
এসএম





