বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এসব তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৩৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৮২৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এন