টুথপেস্ট, সাবান এমনকি প্লাস্টিকের খেলনার রাসায়নিক উপাদান পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত এমন কি বিনষ্ট করতে পারে। নতুন এক গবেষণার ভিত্তিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
ডেনমার্কের হসপিটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেইলস শেকাকেবাক এ গবেষণা পরিচালনা করেছেন এবং এ গবেষণার ফলাফল ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টে প্রকাশিত হয়েছে।
এ গবেষণায় দেখা গেছে, টুথপেস্ট,সাবান এমনকি প্লাস্টিকের খেলনার মত নির্দোষ এবং নিত্যপণ্যের কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা পুরুষ বীর্যের শুক্রাণুর শক্তি হ্রাস করে; বদলে দেয় সাঁতার কাটার আচরণ । নারীর ডিম্ব কোষে ঢোকার জন্য এক জাতের এনজাইমের নি:সরণ ঘটায় পুরুষ শুক্রাণু। কিন্তু এভাবে আচরণ বদলে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই এ এনজাইমেরে নি:সরণ ঘটায় এবং ডিম্বে ঢুকতে ব্যর্থ হয় এ সব শুক্রাণু।
এই প্রথম গবেষণার মাধ্যমে মানুষের তৈরি রাসায়নিকের সঙ্গে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতার সম্পর্ক থাকার বিষয়টি উদ্ঘাটিত হলো। আর এ গবেষণার মধ্য দিয়ে আটপৌরে জীবনে যে সব পণ্য ব্যবহার করি তার গোপন বিষ ক্রিয়ার বিষয়টিও প্রকাশ পেলো।
অধ্যাপক নেইলস শেকাকেবাক বলেন, মানব সৃষ্ট রাসায়নিক উপাদানের সম্পর্কে এলে তা যে দেহের হরমোন ব্যবস্থাকে ঘায়েল করে দিতে পারে এই প্রথম এ গবেষণার মাধ্যমে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে । এতে দেখা গেছে, ডিটারজেন্ট, সাবান বা প্লাস্টিকে পাওয়া যায় এমন তিনটি অভিন্ন রাসায়নিক উপাদান শুক্রাণুর ওপর প্রভাব বিস্তার করতে পারে।
এ পরীক্ষায় দেখা গেছে, এ সব রাসায়নিক যতোটা ক্ষতিকর বলে আগে মনে করা হতো, প্রকৃতপক্ষে ক্ষতির মাত্রা তার চেয়ে অনেক বেশি। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
টুথপেস্টে নষ্ট হতে পারে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা
টুথপেস্ট, সাবান এমনকি প্লাস্টিকের খেলনার রাসায়নিক উপাদান পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত এমন কি বিনষ্ট করতে পারে। নতুন এক গবেষণার ভিত্তিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মিয়া গোলাম পরওয়ার মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসভায় বিএনপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও উন্নয়নবঞ্চনার অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।’
ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের কারফিউ জারির ক্ষমতা
ফ্রান্সে চলমান বিক্ষোভ, দাঙ্গা ও লুটপাটের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। সহিংসতা মোকাবিলা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় কয়েকটি শহরের মেয়রদের আংশিক কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
অ্যাটর্নি জেনারেল মন্ত্রীকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে
মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
ডা. শফিকুর রহমান এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা গেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বর্তমান সরকারের পরিণতিও আগের সরকারের মতো হতে পারে। তাঁর অভিযোগ, দেশে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ অব্যাহত রয়েছে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও জনগণের প্রত্যাশা পূরণ করা হচ্ছে না।
















