অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকের সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন।
রোগীদের অনেকেই জানান, বিদেশে না গিয়েই এমন আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা সেবা পাওয়া বিশাল ব্যাপার। বিশেষ করে ব্রেইন টিউমার, স্পাইন সার্জারি ও জটিল নিউরোসার্জারি সংক্রান্ত সমস্যায় ভোগা রোগীরা সরাসরি বিশেষজ্ঞ মতামত পেয়ে ভালো চিকিৎসার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন।
অন্যদিকে ডা. জোহান কুয়াহ বুন লিয়াং জেজি হেলথ কেয়ারের আধুনিক পরিবেশ, উন্নতমানের ডায়াগনস্টিক সুবিধা এবং ল্যাবরেটরির মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘জেজি হেলথ কেয়ারের আধুনিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সুবিধা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এনএইচ