সোমবার (১৮ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সবশেষ তথ্য অনুযায়ী, গত ৬৫ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৪।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ২ জন, সিলেট বিভাগের ২ জন এবং চট্টগ্রাম বিভাগের ১ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪০৫ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ১৮৭ জনকে। একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৯ জন।
এ পর্যন্ত গত ৬৫ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৯১১ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৮৬৮ জন। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩৬ জন রোগী। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ হাজার ৯৮০ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ভর্তি হয়েছেন ৪৮৬ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, বরিশাল বিভাগে ১২০ জন, রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগে ১০০ জন করে, সিলেট বিভাগে ৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৭ জন এবং রংপুর বিভাগে ১৬ জন ভর্তি হয়েছেন।
এছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত ৮৯ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের ৬ জন করে রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।
এস