মঙ্গলবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম রোগে নয়জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৮৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৭ জনে।

এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ২৩ জন।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫২ হাজার ৫৩০ জনকে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ হাজার ৮০০ জন।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মারা গেছে।

অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি ১৮৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রাজশাহীতে ৮৩, সিলেটে ৫৪, চট্টগ্রামে ৪৪, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩৫, খুলনায় ২১ এবং রংপুরে ছয়জনের মৃত্যু হয়েছে।

এস