বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৪১ শিশু আক্রান্ত হয়েছে। এ সময়ে মারা গেছে ১ হাজার ১৪৪ শিশু।
মৃতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৪০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১১৬ শিশুর।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেট বিভাগের। ঢাকা ও খুলনা বিভাগে মারা গেছে একজন করে।
একই সময়ে সবচেয়ে বেশি হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৪৬০ জন উপসর্গযুক্ত রোগী পাওয়া গেছে। পাশাপাশি নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫০ শিশুর।
এস











