একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, নতুন ১০ জনের প্রাণহানির পর চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। অন্যদিকে, নতুন ১,৯৯৬ জন আক্রান্ত যুক্ত হওয়ায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮৮ হাজার ৩৬০ জনে।
এর আগে চলতি বছরের ৮ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জন করে রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সেই সংখ্যাকে ছাপিয়ে গেল ডেঙ্গু পরিস্থিতি।
স্বাস্থ্য খাতের তথ্য অনুযায়ী, গত বছর (২০২৫ সালে) সারাদেশে ডেঙ্গুতে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। এর আগে ২০২৪ সালে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং প্রাণ হারিয়েছিলেন ৫৭৫ জন।
চলতি বছর অক্টোবর মাসের শুরুতেই আক্রান্ত ও মৃত্যুর সূচক আশঙ্কাজনকভাবে ঊর্ধ্বমুখী হওয়ায় চিকিৎসকেরা মশাবিরোধী অভিযান জোরদার করা এবং জ্বর দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।
এমএম










