শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা বিভাগের বাসিন্দা। একই সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৩৭৪ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ১২৩ জন, বরিশালে ১০৭, চট্টগ্রামে ৮৯, ময়মনসিংহে ২৭ এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ৩০ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ১৫ জন, বরিশালে ৮, ময়মনসিংহে ৬ এবং চট্টগ্রাম বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।

এস