সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ নার্সরা তাদের অনির্দিষ্টকালের আন্দোলন স্থগিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যার পর এ আন্দোলন স্থগিত করা হয়।
সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী (চলতি দায়িত্ব) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি টাইমনিউজবিডিকে জানিয়েছেন, ‘গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার বিকেল থেকে তদন্ত কাজ শুরু করেছে। এ কারণে শিক্ষানবিশ নার্সরা তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।’
এর আগে সকালে সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস ব্রাদার প্রলয়সহ ৫ জনকে মারধর করেন ৫ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন ডা. তোফায়েলসহ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের আন্দোলন ঘোষণা দেন শিক্ষানবিশ নার্সরা।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
স্বাস্থ্য
ওসমানী মেডিকেলের নার্সদের আন্দোলন স্থগিত
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ নার্সরা তাদের অনির্দিষ্টকালের আন্দোলন স্থগিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যার পর এ আন্দোলন স্থগিত করা হয়।





