সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত দেশে এসব রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ে ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনে। আর এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, একই সময়ে হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া তিনজনের ক্ষেত্রে কোনো জেলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেনি। এছাড়া পাঁচজনের বেশি সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে—এমন জেলার সংখ্যা দুইটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হাম রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোগী শনাক্ত, মৃত্যুর তথ্য সংগ্রহ ও নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
এস











