জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা এবং এবং দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশানের যৌথ উদ্যোগে কলকাতায় শুরু হয়েছে ইন্দো-বাংলা সিলেট উৎসব।

বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে আরো ছিলেন মন্ত্রী এম এ মান্নান, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি প্রমুখ।

এ সময় অর্থমন্ত্রী তার বক্ত‍ৃতায় বলেন, সিলেটের মানুষদের ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ রয়েছে। সিলেটের লোকজন স্বতন্ত্র্য।তিনি সকলকে সিলেটে যাওয়ার আশার আমন্ত্রণ জানান।

তিনি আয়োজকদের এ ধরনের অনুষ্ঠান সিলেটেআরো আয়োজন করতে অনুরোধ করেন।

এই উৎসবে কলকাতা এবং সিলেটের শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠান পরিবেশনা করেন। বাউল সম্রাট আবদুল করিমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত করা হয়। গোটা উৎসবকে বাউল সম্রাট আবদুল করিমকে উৎসর্গ করা হয়েছে।

ইআর