২ লাখের বেশি সুদানি শিশু অপুষ্টির কারণে বছর শেষে মারা যেতে পারে। এই শিশুদের সবার বয়স ৫ বছরের কম। জরুরি তহবিল পাওয়া গেলে দেশটির এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা যাবে। মঙ্গলবার জাতিসংঘের কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ) দাতাদের কাছ থেকে সহায়তা হিসেবে ১৫ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। অথচ তারা ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের জন্য আবেদন করেছিল। জেনেভায় এক সংবাদ সম্মেলনে মুখপাত্র খ্রিস্টোপ বৌলিএরাক বলেন, "যদি ইউনিসেফ দ্রুত তহবিল না পায়, তবে এক মাসের মধ্যে জরুরি স্বাস্থ্য সেবা প্রত্যাহার করবে।" সংস্থাটির মতে, ৫ বছরের কম বয়সী প্রায় ৫০,০০০ হাজার সুদানি শিশু প্রচণ্ড অপুষ্টিতে ভুগছে। দুই দশক আগে স্বৈরশাসক মুহাম্মদ সিআদ বারি'র পতনের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে বিশৃঙ্খলা চলে আসছে। বর্তমান সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। সুদানের জনগণের স্বাস্থ্য সেবার ৭০% যোগান দেয় ইউনিসেফ। জাতিসংঘের এই সংস্থাটি বিভিন্ন হাসপাতালে ঔষধ, টিকা সরবরাহ, কর্মচারীদের বেতন প্রদান এবং হাসপাতালের জেনারেটরের জ্বালানীর ব্যবস্থা করে থাকে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন। [b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
সুদানের ২ লাখ শিশু মৃত্যুর মুখে: জাতিসংঘ
২ লাখের বেশি সুদানি শিশু অপুষ্টির কারণে বছর শেষে মারা যেতে পারে। এই শিশুদের সবার বয়স ৫ বছরের কম। জরুরি তহবিল পাওয়া গেলে দেশটির এমন অনাকাঙ্ক্ষিত





