ভারতে এক নেপালি নাগরিককে চরম হেনস্তা করা হয়েছে। ওই ব্যক্তির মাথা ন্যাড়া করে তার মাথায় লিখে দেয়া হয়েছে ‘জয় শ্রী রাম’।
এমন ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারানসীতে।
প্রথমে একদল লোক ওই ব্যক্তিকে জোর করে ধরে তার চুলে কেটে দেয়। তারপর কালি দিয়ে তার মাথায় ‘জয় শ্রী রাম’ লেখা হয়।
একই সাথে তাকে ‘জয় শ্রী রাম’ বলতেও বাধ্য করা হয়।
লোকজনের চাপে বাধ্য হয়েই ওই নেপালি ভদ্রলোক তাদের সব দাবি মেনে নেন। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি কট্টরপন্থীরা।
ওই ব্যক্তিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে স্লোগান দিতেও বাধ্য করা হয়েছে। দিনে-দুপুরেই এমন ঘটনা ঘটেছে।
পুরো ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তথ্য সূত্র- কলকাতা টাইমস
এমবি





