পাকিস্তানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো ঘটাতে জঙ্গিরা আফগানিস্তানের ভূখন্ডের সহায়তা নেওয়ার কারণে পাকিস্তানে আফগানিস্তান দূতাবাস কর্মীদের তলব করেছে সে দেশের সেনাবাহিনী। এ সময় আফগান কূটনীতিকদের হাতে ৭৬ জন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর নামের তালিকা তুলে দিয়ে তাদের পাকিস্তানের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়। সাম্প্রতিক ভয়াবহ ঘটনা বিশেষ করে পাকিস্তানের কলন্দর মাজারে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান সেনাবাহিনী।

এর আগে গতকাল গোয়েন্দা তথ্যের ভিক্তিতে জঙ্গিদের ওপর বিশেষ অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। এতে সর্বশেষ তথ্যমতে প্রায় শতাধিকের ওপর জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনী থেকে জানানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানায় তারা এবং এর পিছনে যাদের ইন্দন রয়েছে তাদের সরাসরি এনকাউন্টার করার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

গতকাল শুক্রবার আফগান কূটনীতিকদের তলব করা হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসীদের আফগান ভূখন্ড ব্যবহারের অভিযোগ জানানো হয়। তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়া ও পাকিস্তানের কাছে হস্তান্তরের বিষয়ে আফগান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে একই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র দফতর আফগানিস্তানের একজন ঊর্ধ্বতন কূটনীতিককে তলব করে। তার কাছে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়। তার কাছে আফগান সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে পরিচালিত সন্ত্রাসী হামলার তথ্যও তুলে ধরা হয়।

এর পরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ধুর শেহওয়ান এলাকার লাল শাহবাজ কলন্দর মাজারে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এ ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। গত এক সপ্তাহ ধরে দেশটিতে সঙ্ঘটিত হামলাগুলোর মধ্যে হতাহতের দিক থেকে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। এ দিকে আফগানিস্তানের সাথে সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের প্রধান

জেড