মঙ্গলবার (২০ অক্টোবর) নেটওয়ার্ক-১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রুবিও।
সন্ত্রাসবাদ ও এর পৃষ্ঠপোষকদের বিরোধিতা করার কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রনীতি পরিচালনার স্বার্থে এমন অনেক দেশের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হয়, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে।
রুবিও বলেন, ‘পররাষ্ট্রনীতি পরিচালনার স্বার্থে এমন অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন, যাদের সঙ্গে আমাদের কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও বিষয়টি একই—এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখা জরুরি। দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকেও তাদের সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন।’
এ প্রসঙ্গে ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, ভারত সরকারকেও ইরানের নেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয় এবং তাঁদের সঙ্গে বৈঠক করতে হয়।
রুবিও স্পষ্ট করে বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অর্থ সন্ত্রাসবাদকে সমর্থন করা নয়। বরং আঞ্চলিক নিরাপত্তা এবং ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার স্বার্থে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র।
এস
















