আগামী ২১জানুয়ারি থেকে ফিঙ্গারপ্রিন্ট ব্যতীত কোন সৌদি প্রবাসীর আকামা (ওয়ার্ক পারমিট) নবায়ন হবে না। এই সময়ের মধ্যে ১৫ বছরের বেশি বয়সী সকল সৌদি প্রবাসীদের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে।
পাসপোর্ট বিভাগের মুখপাত্র আহমেদ আল লাহেদার বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্ত সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
তা ছাড়া বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর কেউ যদি পাসপোর্ট সংক্রান্ত কোন সেবা নিতে যায় তাহলে তার ফ্রিঙ্গার প্রিন্ট চেক করা হবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া না থাকলে তাকে পাসপোর্ট সংক্রান্ত কোন সেবা প্রদান করা হবে না।
বিস্তারিত জানতে সৌদি আরবের পাসপোর্ট বিভাগের এই (www.gdp.gov.sa) ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।
ইতিপূর্বে কেবল পুরুষদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক থাকলেও এবার নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রবাসীদের জন্য তা বাধ্যতামূলক করা হলো।
জেএ





