ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা আটশ' ছাড়িয়ে গেছে। আবার হামাসের প্রতিরোধের মুখে রকেট হামলায় নিহত হয়েছেন ৩২ ইসরায়েলি সেনা ও দু'জন বেসামরিক ইসরায়েলি নাগরিক। এ পরিস্থিতিতে ৫০ জনেরও বেশি ইসরায়েলি সেনা গাজায় হামলা চালাতে অস্বীকৃতি জানিয়েছে বলে ওয়াশিংটন পোস্টের বরাতে জানিয়েছে রয়টার্স।
এক পিটিশনে ওই সেনারা উল্লেখ করেছেন, 'ফিলিস্তিন অধিকৃত গাজায় জোরপূর্বক হামলা চালাচ্ছে সেনাবাহিনী। তারা ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ওই স্থান দখল করতে চাইছে। এ কারণে আমরা তাদের সঙ্গে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাচ্ছি।'
প্রসঙ্গত, গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ আট শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় পাঁচ হাজার জন।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





