সৌদি আরব জ্বালানি তেলের উৎপাদন হ্রাস করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের।
রাশিয়া, ভেনিজুয়েলা, কুয়েত ও কাতারের সঙ্গে উৎপাদন হ্রাসের প্রশ্নে সমঝোতার দুদিন পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, তেল উৎপাদনকারী অন্য দেশ যদি অতিরিক্ত উৎপাদন হ্রাস করতে সম্মত হয়, তবে বাজারে তার প্রভাব পড়তে পারে। কিন্তু সৌদি আরব উৎপাদন হ্রাসের জন্য প্রস্তুত নয়।
তেলের বাজারে ক্রমাগত দরপতন ঠেকাতে সম্প্রতি রাশিয়া, ভেনিজুয়েলা, কুয়েত ও কাতারের সঙ্গে উৎপাদন হ্রাসের সমঝোতায় পৌঁছায় সৌদি আরব।খবর এএফপির।
কাতারের উদ্যোগে আয়োজিত এ-সংক্রান্ত বৈঠকে অংশ নিয়েছিলেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী। কিন্তু দোহায় মঙ্গলবারের ওই সমঝোতার পর রিয়াদে ভিন্ন কথা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
ওএফ





