ব্যয় কমানোর জন্য বিশ্বব্যাপী সাত হাজার ৮শ' শ্রমিক ছাঁটাই করবে শিল্প-কারখানার মেশিনারি প্রস্তুতকারি খ্যাতনামা প্রতিষ্ঠান সিমেন্স। এরমধ্যে জার্মান থেকেই ছাঁটাই করা হবে তিন হাজার ৩শ' শ্রমিক।

শুক্রবার এক বিবৃতিতে সিমেন্স কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠান পুনর্গঠন করে তারা প্রায় এক বিলিয়ন ইউরো খরচ বাঁচাতে চান। শ্রমিকদের কর্মদক্ষতা আরও বাড়িয়ে অল্প জনবল নিয়ে বেশি লাভবান হওয়ার চেষ্টা করছেন তারা।

বিশ্বের দুইশ'রও বেশি দেশে অন্তত ৩ লাখ ৪১ হাজার কর্মকর্তা রয়েছে জার্মানির এ প্রতিষ্ঠানটিতে। ২০১৪ সালের শেষ তিন মাসে জার্মান এই কোম্পানির মূল লভ্যাংশ ২৫ শতাংশ কমে ১.০৯৫ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে।

এআর/কেএইচ