আন্তর্জাতিক
ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি: নেতানিয়াহু
ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জর্ডানের মার্কিন সংশ্লিষ্ট সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক হামলা
জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
চীন-তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’
কয়েক বছরের মধ্যে সম্ভবত সবচেয়ে বিধ্বংসী ক্রান্তীয় ঝড় বা ট্রপিক্যাল স্টর্মের মুখোমুখি হতে যাচ্ছে চীন ও তাইওয়ান। বৃহস্পতিবার তাইওয়ানের দক্ষিণ-পূর্বে শক্তিশালী টাইফুন ‘বাভি’ ঘনীভূত হওয়ার পর দেশ দুটি এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল)। এই পরিস্থিতি এমন এক সময়ে তৈরি হয়েছে যখন চীনের কিছু অংশ মাত্র কয়েকদিন আগের টাইফুন ‘মাইসাক’-এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা শুরু হলেও ইসরায়েল এখনো সরাসরি যুদ্ধে না জড়িয়ে আপাতদৃষ্টিতে ‘চুপ’ রয়েছে। তবে এ নিরবতা মূলত কৌশলগত, পর্দার আড়ালে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনার জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে।
হরমুজ প্রণালিতে ঝুঁকির মুখে ৬ হাজার নাবিক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির আশপাশে অন্তত ৬ হাজার নাবিক আটকা পড়ে আছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডমিঙ্গেজ এ তথ্য জানান।
কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান
মঙ্গলবারের পর বুধবার রাতে ফের কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার সকালের দিকে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাদ্যম আইআরআইবি।
জন্মস্থান মাশহাদে খামেনির দাফন আজ, শেষ বিদায়ে প্রস্তুত ইরান
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে বুধবার তার মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফে নেওয়া হলে বিপুলসংখ্যক মানুষ শোকযাত্রায় অংশ নেন। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ কারবালায় নেওয়া হয়। সেখান থেকে মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়। ইরান ও ইরাকের পাঁচটি শহরে বিরাট শোকানুষ্ঠানের পর আজ বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে।
বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা শুরু করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে।