ইয়েমেনের হুতি বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালিয়েছে, তার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। ৭২ ঘণ্টার ওই অভিযানে সৌদি আরবের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কয়েক হাজার সেনাসদস্য আটক হয়েছে বলে দাবি করা হচ্ছে।

গতকাল রোববার বিকেলে ইয়েমেনের রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সৌদি আরবের বিরুদ্ধে পরিচালিত অভিযানকে ‘আল্লাহর পক্ষ থেকে বিজয়’ বলে অভিহিত করেন।

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৬ মার্চ সামরিক আগ্রাসন শুরু করার পর সৌদি সেনাদের ওপর এটি ছিল ইয়েমেনি সেনাবাহিনী ও হুথিদের সবচেয়ে বড় অভিযান।

প্রকাশিত ভিডিও ফুটেজ সৌদি আরবের কোন এলাকায় তারা অভিযান চালিয়েছে তার যেমন বর্ণনা রয়েছে তেমনি ইয়েমেনি যোদ্ধারা সৌদি অবস্থানে যে সমস্ত গোলাবর্ষণ করছে তার দৃশ্য রয়েছে।

ভিডিওতে সৌদি সেনা এবং সন্ত্রাসীদের পালিয়ে যেতে দেখা যায়। পাশাপাশি বহুসংখ্যক সামরিক যান ধ্বংস হয়ে পড়ে আছে রাস্তার আশেপাশে- তাও দেখা যায়।

এছাড়া বহু মৃতদেহ যেখানে সেখানে পড়ে থাকতে দেখা গেছে। আটক সৌদি সমর্থিত অনেক গেরিলা জানিয়েছে, তারা লোভে পড়ে অর্থের বিনিময়ে সৌদি আরবের পক্ষে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে।

এএস