মহাকাশে একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়েছে ইসরাইল। বুধবার স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ইসরাইলের গণমাধ্যম। ইসরাইলের গণমাধ্যমের সূত্র ঊধ্বৃত করে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
স্যাটেলাইটটি ইসরাইলের ভূমধ্যসাগর তীরবর্তী পালমাছিম উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হয় বলে জানা গেছে। এটি রাজধানী তেল আবিবের দক্ষিণে অবস্থিত।
স্যাটেলাইটটির নাম ওফেক-১০ বলে জানিয়েছে ইসরাইলের গণমাধ্যম। হিব্রু ভাষায় এর অর্থ 'হরিজন' বা দিগন্ত। এটি ওফেক স্যাটেলাইট সিরিজের দশম স্যাটেলাইট। এর আগে এই সিরিজের নয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
ইরানের সামরিক শক্তি বৃদ্ধি, পরমাণু কর্মসূচি ও প্রতিবেশী দেশগুলোতে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি এসব কারণে ইসরাইল মহাকাশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরাইল