রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, তাকে আমরা গ্রেপ্তার করে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই।

পুলিশ জানিয়েছে, তাহসিফের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে দিশাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতে তার সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারের সিসি ক্যামেরায় তাহসিফ ও তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে দিশাকে দেখা যায়। ওই সময় তারা তিনজন একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাদের একসঙ্গে বের হতে দেখা যায়।

সূত্র: এশিয়া পোস্ট

এনএইচ