বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ শুক্রবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৪৬ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ৯৬ হাজার ৮৮ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৩৯৮ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৭০ লাখ ৮০ হাজার ৯৬০ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৩ লাখ ৪৭ হাজার ৯৪০ জন, ব্রাজিলে ২৯ লাখ ৪৭ হাজার ২৫০, ভারতে ২৫ লাখ ৮৩ হাজার ৬৩, রাশিয়ায় সাত লাখ ৯২ হাজার ৫৬১, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৩১ হাজার ৩৮৮, পেরুতে চার লাখ ২১ হাজার ৮৭৭, মেক্সিকোতে চার লাখ ৪৭৯, চিলিতে তিন লাখ ৭৭ হাজার ৯২২, ইরানে তিন লাখ ১৬ হাজার ৬৩৮, পাকিস্তানে দুই লাখ ৭৯ হাজার ৫৬১, সৌদি আরবে দুই লাখ ৮৬ হাজার ২৫৫, তুরস্কে দুই লাখ ৪০ হাজার ৭৯২, ইতালিতে দুই লাখ ছয় হাজার ৫৫৪, জার্মানিতে দুই লাখ ১৫ হাজার ৪৯৫, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৯৩ হাজার ৪৫৮, কাতারে এক লাখ ১৪ হাজার ৭৯৭, কানাডায় এক লাখ ১২ হাজার ৮২৫, ফ্রান্সে ৮৫ হাজার ৯৪৮ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৯১ জন এবং ওমানে ৭৯ হাজার ৬০৮ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৭৪ হাজার ৫২২ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৯ হাজার ৪৭২, সিঙ্গাপুরে ৫৫ হাজার ১৩৯, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৫৫১, অস্ট্রেলিয়ায় ২০ হাজার ৩৬৬ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৯৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৩৫ হাজার ৩১২ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এমআর