যুক্তরাষ্ট্রের সামনে ‘সবচেয়ে কঠিন’ সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একইসঙ্গে সামাজিক দূরত্বের দিকনির্দেশনাগুলো নিয়ে নিজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা প্রকাশ করে দেশকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে এবং এর স্থবির অর্থনীতিকে আবারও সচল করার ক্ষেত্রে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার (০৪ এপ্রিল) করোনার প্রাদুর্ভাব নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “দুর্ভাগ্যক্রমে আরো অনেক মানুষের মৃত্যু হবে। এই সপ্তাহ এবং এর পরের সপ্তাহে সম্ভবত সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৪১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সাড়ে ৩ হাজার মানুষ মারা গেছেন নিউইয়র্কে।

এমবি