ভারতের কর্ণাটক রাজ্যে একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আটজন নিহত হয়েছেন। এতে আরও ২০ জন আহত হয়েছেন। 

আজ শনিবার (১৯ মার্চ) কর্ণাটকের তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির মধ্যে ৬০ জন যাত্রী ছিলেন। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থাও গুরুতর।

এবিএস