মিশরে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র একটি গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে। বুধবার বিকেলে এ খবর জানিয়েছে আল জাজিরা। তবে, আল আহরাম জানিয়েছে, বুধবার সকালে মিশরের নীল ডেল্টা এলাকায় সশস্ত্র ব্যক্তিদের হামলায় ২ পুলিশ সদস্য নিহত হয়। এ দুটি ঘটনা কী একই নাকি আলাদা তা নিশ্চিত হওয়া যায়নি।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]