সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আবুল কালাম নামের এক বাংলাদেশি মারা গেছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানী রিয়াদ থেকে ৮০০ কিলোমিটার দূরে রাফা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম সৌদি আরবের হোটেল ইন্টার কন্টিনেন্টালে চিফ স্টুয়ার্ড হিসেবে কাজ করতেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। নিহত আবুল কালাম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আখতারাইল গ্রামের বাসিন্দা।

জানা যায়, আবুল কালাম বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর একটি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন শেষে শুক্রবার ভোরে রিয়াদ ফিরছিলেন।

মো. আবুল কালাম হোটেল ইন্টার কন্টিনেন্টালের একমাত্র বাঙালি এক্সিকিউটিভ স্টাফ ছিলেন।

 

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ