সৌদি আরবের আল কাসিম শহর থেকে এক হাজার ৭৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ।
শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ অভিযান চলে সোমবার পর্যন্ত। আল কাসিম পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন বদর আল-শুহেইবানী সোমবার রাতে সংবাদ সন্মেলনে স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি জানান, পুলিশ আল কাসিম শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রাফিক লাইটে অস্থায়ী চেকপয়েন্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে।
আটকদের বেশির ভাগই আকামা জালিয়াতি ও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত অবৈধ শ্রমিকদের গণগ্রেফতার করা হবে।
তিনি এ ব্যাপারে নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান।
তবে আটক শ্রমিকরা কোন দেশের নাগরিক সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এএইচ





