প্রেসিডেন্টের শপথ শেষে এবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীনেশ গুণবর্ধনে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন।

আজ শুক্রবার (২২ জুলাই) কলম্বোর ফ্লাওয়ার রোডে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

মাহিন্দা রাজাপক্ষের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেয়ার পর প্রধানমন্ত্রী পদে রনিল বিক্রমাসিংহেকেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয়েছিল। পরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়ে যাওয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় দীনেশ গুণবর্ধনেকে।

এবিএস